রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা - সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’ ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে তেলের পাইপলাইন থেকে তরল পদার্থ চুরি, গ্রেফতার ১

গোলাপগঞ্জে পাইপলাইন থেকে জ্বালানি তেলের অপরিশোধিত তরল পদার্থ চুরির ঘটনায় খালেদ আহমদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার খালেদ আহমদ গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার তেরাপুর গ্রামের মকদ্দস আলীর ছেলে।


জানা গেছে, গোলাপগঞ্জ থেকে পাইপের মাধ্যমে আশুগঞ্জসহ বিভিন্ন স্থানে যাওয়া জ্বালানি তেলের (পেট্রোল) অপরিশোধিত পদার্থ (কনডেনসেট) উপজেলার ভাদেশ্বরসহ কয়েকটি এলাকায় পাইপ ছিদ্র করে চুরি করে চোর চক্র। গত বছরের ১৬ ডিসেম্বর ভাদেশ্বর এলাকায় পাইপ কেটে ১২০০ লিটার তরল পদার্থ চুরি হয়।

আরও জানা গেছে, এ ঘটনায় ১৭ ডিসেম্বর তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) সিলেট অঞ্চলের উপপরিচালক (নিরাপত্তা) নূর মোহাম্মদ লিটন চৌধুরী বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এতে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন নেত্রকোনা কেন্দুয়া উপজেলার গইচাষীয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে রিপন মিয়া (৪৫), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুবিদপুর গ্রামের দিরেন্দ্র দেবনাথের ছেলে নয়ন দেবনাথ (৩৫), গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার খমিয়া গ্রামের আব্দুস শহিদের (শফিক) ছেলে আলী হোসেন সোহেদ (৪৩)।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, মামলা দায়েরের ২৭ দিনের মাথায় এবার চক্রটির অন্যতম সদস্য খালেদকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই সম্পর্কিত আরো

প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই হবে

মার্চের প্রথম ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি

টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু

জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে: সংসদে শিক্ষামন্ত্রী

জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী