রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ছুটি কাটাতে এসে পুলিশের মৃত্যু

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে বাড়িতে ছুটি কাটাতে এসে প্রাইভেটকারের ধাক্কায় আলমগীর হোসেন (২৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সহাসড়কের ফেঞ্চুগঞ্জ সেতুর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আলমগীর হোসেন উপজেলার নুরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে সুনামগঞ্জে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, আলমগীর সম্প্রতি ছুটি কাটাতে বাড়িতে আসেন। তিনি মোটরসাইকেলযোগে ফেরিঘাট এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত গাড়ি ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ‘ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জে কর্মরত ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত গাড়ির চালক নুরুজ্জামান আবু (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।’

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত