রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে দুই ট্রাক সাদাপাথর জব্দ, দেড় লাখ টাকা জরিমানা

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ট্রাকে সাদাপাথর নিয়ে যাওয়ার সময় দুই চালককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে সিলেট–কোম্পানীগঞ্জ মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়ে ট্রাক দুটি আটক করা হয়। 

পরে আজ মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ট্রাকচালককে জরিমানা করা হয়।

অর্থদণ্ড পাওয়া দুজন হলেন বগুড়ার নরুইল গ্রামের রেজওয়ান (২৭) ও কালিবালা গ্রামের আরিফুল (৩৫)।

পুলিশ জানায়, সোমবার রাতে ওই ট্রাক দুটি ভোলাগঞ্জ থেকে পাথর নিয়ে যাচ্ছিল। এ সময় এগুলো তল্লাশিচৌকিতে আটক করা হয়। পরে পাথরবিষয়ক কাগজপত্র চাওয়া হলে দেখাতে পারেননি চালকেরা। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে পাথর পরিবহন করা ট্রাক দুটিসহ দুজনকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত আজ সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে ওই দুজনকে ৭৫ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

মোহাম্মদ আবুল হাছনাত বলেন, জরিমানার পাশাপাশি ওই দুজনকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই কর্মকাণ্ডে আবার আটক হলে অধিক জরিমানার পাশাপাশি কঠোর দণ্ড দেওয়ার কথা বলা হয়েছে। জব্দ করা পাথর উপজেলা প্রশাসনের জিম্মায় রয়েছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে পাথর লুটপাটের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও তল্লাশিচৌকি বসিয়ে বেশ কয়েকটি ট্রাক আটক করা হয়। এ ছাড়া সাদাপাথর লুটপাটের ঘটনায় একাধিক মামলাও হয়েছে। বর্তমানে সিলেটের কোম্পানীগঞ্জে তল্লাশিচৌকি বসিয়ে পাথর ও বালুবাহী যানবাহন তল্লাশি করছে পুলিশ।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত