রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে নদী থেকে পরিত্যক্ত রাইফেল ও ম্যাগাজিন উদ্ধার

সিলেটের জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাউরভাগ মৌল্লিফৌদ এলাকায় সাবরী নদী থেকে পরিত্যক্ত একটি রাইফেল ও ম্যাগাজিন উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। তবে উদ্ধার হওয়া ম্যাগাজিনে কোনো বুলেট পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে স্থানীয় নুরুল ইসলামের ছেলে তাসিম হোসেন (১৬) গোসল করতে সাবরী নদীতে নামলে তার পায়ের সঙ্গে লৌহবস্তুর মতো কিছু একটার আঘাত লাগে। কৌতূহলবশত সে পানি থেকে বস্তুটি তুলে দেখে সেটি একটি রাইফেল।

ঘটনাটি দেখে স্থানীয়রা দ্রুত জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাইফেল ও ম্যাগাজিন উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত রাইফেল ও ম্যাগাজিন উদ্ধার করেছি। ম্যাগাজিনে কোনো গুলি পাওয়া যায়নি।”

তিনি আরও বলেন, “অস্ত্রটি মুক্তিযুদ্ধকালীন সময়ের কিনা, নাকি পরবর্তীতে অন্য কোনো সময় নদীতে ফেলা হয়েছে—তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন।”

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত