রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিভিশনের উদ্যোগে মাদ্রাসা বাজারে গ্রাহক সমাবেশ

সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিভিশনের উদ্যোগে এক প্রাণবন্ত গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বালাগঞ্জ উপজেলার মাদ্রাসা বাজারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক সিলেট ও সুনামগঞ্জ এজেন্ট ডিভিশনের ম্যানেজার এডভোকেট সুধেন্দু রঞ্জন দত্ত।
মাদ্রাসা বাজার আউটলেট পরিচালক মোহাম্মদ রাসেল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন ডিএসও আমজাদ হোসেন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য মো. তারা মিয়া, সমাজকর্মী শাহজাহান আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল, সমাজসেবী সাবেল আহমদ, শাহ মো. মিজান আহমদ, হাজী হারিছ আলী, জুনাব আলী, রুমেল আহমদ, তামিম আহমদ, খুবেব আলী, আউটলেট অফিসার দিপিকা রানী ও দিলসানা বেগমসহ এলাকার সম্মানিত গ্রাহকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ব্যাংকিং সুবিধার আওতায় নিয়ে এসেছে। সিটি ব্যাংকের এজেন্ট আউটলেটগুলো গ্রাহকদের আস্থা অর্জন করেছে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মাদ্রাসা বাজার আউটলেট পরিচালক মোহাম্মদ রাসেল মিয়া জানান, আউটলেটটির ৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মাত্র ১০ টাকায় নতুন অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকছে। একই অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা ডিপিএস, এফডিআর ও লোনের আবেদন করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও গ্রাহকরা সিটি ব্যাংকের সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বিস্তৃত ব্যাংকিং সুবিধা প্রত্যাশা করেন।

 

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত