রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

সুনামগঞ্জের জামালগঞ্জে ‘জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জামালগঞ্জ সরকারি কলেজে দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জামালগঞ্জ পিএফজি ও ওয়েভ সদস্যরা অংশগ্রহণ করেন।

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মশালায় জেন্ডার ও সেক্স, জেন্ডার সমতা ও ন্যায্যতা, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য, এসব বিষয়ের কারণ ও প্রতিকার এবং সমাজে নারীর অবদান নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা ও কুদরত পাশা।

এ সময় উপস্থিত ছিলেন পিএফজি অ্যাম্বাসেডর আব্দুল মান্নান তালুকদার, আলেয়া বেগম, সমন্বয়কারী আব্দুল মালেক, পিএফজি সদস্য আব্দুল খালেক, নাজিম উদ্দিন, আলী হোসেন, আলী আক্কাস মুরাদ, খালেদা আক্তার, আল-আমীন, মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, মিনারা আক্তার, আয়শা সিদ্দিকা, সামিয়া আখি, বেবী রানী, অর্চনা দাস, নারী শান্তি সহায়ক দলের সদস্য সুরমা বেগম, মমতা রানী, রুপালী, কল্পনা আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা সবাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “সমাজে টেকসই শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হলে আমাদের আগে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। নারীর প্রতি বিদ্যমান বৈষম্য ও সহিংসতা দূর করতে জেন্ডার সচেতনতা অপরিহার্য।”


তাঁরা আরও বলেন, “সংঘাত নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সমতার ভিত্তিতে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত