রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

উচ্চ শিক্ষার স্বপ্ন অপূর্ণ, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৌশিকের

সুনামগঞ্জের জামালগঞ্জের এক মেধাবী তরুণ আরফিন আজাদ কৌশিক (২৫) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কৌশিক জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের আবুল কালাম আজাদের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৌশিক ও তার বন্ধুরা ছয়টি মোটরসাইকেলযোগে তাহিরপুরের শিমুলবাগানের উদ্দেশ্যে রওনা হন। পথে লালপুর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি হ্যান্ডট্রলির সাথে ধাক্কা খায়। এতে কৌশিক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং আহত দুই বন্ধুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত কৌশিক সিলেট এমসি কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেছিলেন। সম্প্রতি আইইএলটিএস পরীক্ষায় ভালো ফল করে বিদেশে উচ্চ শিক্ষার জন্য আবেদনও করেছিলেন। আবেদন অনুমোদন হওয়ার পরও বিদেশে যাওয়া জন্য টাকাও জমা দিয়েছিলেন।

তার  মৃত্যুতে পরিবারসহ পুরো জামালগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া।


সোমবার সকাল ১০টায় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত