রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

ছুটি না নিয়েই বিদেশে: সিলেটে প্রাথমিক বিদ্যালয়ের আরও চার শিক্ষিকা চাকরিচ্যুত

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ শিক্ষিকাকে চাকরিচ্যুত করা হয়েছে। ছুটি না নিয়ে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার দায়ে তাদেরকে চাকুরিচ্যুত করা হয়।

জানা যায়, ফেঞ্চুগঞ্জের মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাজেদা বেগম, আলম রাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জারিন তাসনিম, মহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আফসানা ইসলাম ও ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাদিকুর নাহার শেখা ছুটি না নিয়েই বিদেশে পাড়ি জমিয়েছেন। ফলে স্কুলে শিক্ষকশূন্যতা দেখা দিয়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পরিচালক শাখাওয়াত এরশেদ জানিয়েছেন, বিনা ছুটিতে ৬০ দিনের বেশি অনুপস্থিত থাকার নিয়ম নেই। ফেঞ্চুগঞ্জের চাকুরিচ্যুত ৪জন সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।

এরআগে ছুটি না নিয়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় গেল ২১ মাসে ১৬৩ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এর মধ্যে বেশিরভাগকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, ছুটি না নিয়ে সিলেটের প্রাথমিক বিদ্যালয়গুলোর হাজারও শিক্ষক বিদেশ পাড়ি জমান।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত