শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী - বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী - শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গ্রেপ্তার রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনার দাবি জুলাই ঐক্যের বাংলাদেশকে সুখবর দিলেন ইরানের রাষ্ট্রদূত গোয়াইনঘাটে মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় চালক গ্রেফতার মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির অসুস্থ হয়ে পড়েছেন মির্জা আব্বাস, এভারকেয়ার হাসপাতালে ভর্তি
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে সড়ক দু র্ঘ ট না য় আহত ব্যাংক কর্মকর্তার মৃ ত্যু


সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় আহত ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে সিলেট মহানগরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত ব্যাংক কর্মকর্তার নাম মাসুম আহমদ (৪১)। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বড়দেশ এলাকার বাসিন্দা ও কানাইঘাট চতুল কৃষি ব্যাংক শাখায় কর্মরত ছিলেন।

গত ১৩ নভেম্বর সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ডের ১০ নম্বার কুপের সামনে ফিশারি সংলগ্ন স্থানে সিলেট-তামাবিল সড়কে বাস-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছিলো। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন আরেক কৃষি ব্যাংক কর্মকর্তা। তাঁর নাম সাদিকুর রহমান (৪২)। তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাঠি গ্রামের মৃত রমজান আলীর ছেলে। বুধবার সকালে নিহত মাসুমের বন্ধু ও সহকর্মী ছিলেন তিনি। দুর্ঘটনাকবলিত মোটর সাইকেলে ছিলেন দুজন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সাদিকুর রহমান তার মোটর সাইকেল (সিলেট-হ-১৫-০০৫৪) নিয়ে কানাইঘাট থেকে গত ১৩ নভেম্বর সন্ধ্যায় চিকনাগুল নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে ১০নং গ্যাস কূপের সামনে আসলে জাফলংগামী পান্না এন্টার প্রাইজ গেইটলক সিটিং সার্ভিস বাসের (সিলেট মেট্রে- ব-১১-০০০৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদিক মারা যান এবং গুরুতর আহত হন মাসুম। সেই মাসুম আজ ভোরে হাসপাতালে মারা গেছেন।

মাসুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান।

এই সম্পর্কিত আরো

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ

ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গ্রেপ্তার

রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনার দাবি জুলাই ঐক্যের

বাংলাদেশকে সুখবর দিলেন ইরানের রাষ্ট্রদূত

গোয়াইনঘাটে মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় চালক গ্রেফতার

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

অসুস্থ হয়ে পড়েছেন মির্জা আব্বাস, এভারকেয়ার হাসপাতালে ভর্তি