রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে নাতির ছোড়া ইটে প্রাণ গেল নানীর

জৈন্তাপুরে নাতির ছোড়া ইটের আঘাতে শতবর্ষী এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামে এ ঘটনাটি ঘটে।


নিহত আজিবা বেগমের (১০০) বাড়ি ওই গ্রামের মৃত বদলা (সজ্জাদ) আলীর পরিবারে। এ ঘটনায় তার নাতি সুমন আহমেদ (২০) কে আটক করেছে পুলিশ। 


স্থানীয়রা জানায়, সুমন মানসিক ভারসাম্যহীন।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ সুমনের চিৎকার শুনে পাশের ঘরের লোকজন ছুটে এসে দেখেন আজিবা বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। পাশে বসে থাকা সুমন তখন কাঁদছিল। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।


নিহতের স্বজনরা জানান, সুমন দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। ছয় মাস আগে তার মা মারা যাওয়ার পর থেকে সে নানির সঙ্গেই থাকত।


জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “ঘটনার পর মানসিক ভারসাম্যহীন নাতি সুমনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত