রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

শাহজালালে বিমানবন্দরে আগুন: সৌদির ফ্লাইট সিলেটে, ছাড়ছে না ঢাকাগামী ফ্লাইট

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। এরফলে সৌদি আরবের রিয়াদ থেকে আসা ঢাকাগামী বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টা ৩১ মিনিটে ৩৯৬ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি জানান, শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডের কারণে ঢাকাগামী ফ্লাইটটি বিকল্প হিসেবে সিলেটে নামানো হয়।

এদিকে, শাহজালালে আগুনের কারণে সিলেট থেকে ছেড়ে যাচ্ছে না ঢাকাগামী কোন ফ্লাইট। শনিবার সন্ধ্যা পর্যন্ত তিনটি ফ্লাইট যথাসময়ে ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

আব্দুস সামাদ নামের দক্ষিণ সুরমার এক বাসিন্দার সিলেট থেকে বিকেল সাড়ে ৪টায় ইউএস বাংলার ফ্লাইটে ঢাকায় যাওয়ার কথা। তিনি বলেন, রাতেই ঢাকা থেকে ফ্লাইটে আমার দক্ষিণ কুরিয়া যাওয়ার কথা। অগ্নিকান্ডের কারণে ওই ফ্লাইটটি মিস হয়ে যাবে। এতে অনেক ঝামেলায় পড়তে হবে আমাকে।

এর আগে দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, আগুন লাগার পর সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য মজুদ ছিল। অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের অভ্যন্তরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত