রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসির সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সুদীন গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও, এলাকায় উত্তেনা বিরাজ করছে।

পুলিশ জানায়, সুদীন গ্রামের মকবুল হোসেনের সঙ্গে পাশ্ববর্তী মুরাগাও গ্রামের বাসিন্দা ফরিদ মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে দুই গ্রামবাসীর মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

জানতে চাইলে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত