রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

ঢাকা–সিলেট মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা ব্যর্থ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি দিয়ে যাওয়া ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কে গাছ ফেলে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি ।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে চুনারুঘাট উপজেলার সীমান্তসংলগ্ন সাতছড়ি তেলিয়াপাড়া সড়কের সুরমা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) সদর দপ্তর থেকে দ্রুত ওয়ারলেস বার্তা পাঠানো হয় তেলিয়াপাড়া বিওপিতে। পরে হাবিলদার শামীম আহমেদের নেতৃত্বে বিজিবির একটি চৌকস টহলদল পিকআপ যোগে ঘটনাস্থলে পৌঁছায়। একই সময়ে মাধবপুর থানাধীন হরষপুর–তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে ইন্সপেক্টর খায়রুল বাশারের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে যোগ দেয়।

এলাকাবাসীর সহযোগিতা ও আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় সম্ভাব্য বড় ধরনের ডাকাতি প্রতিহত করা সম্ভব হয়। পরবর্তীতে বিজিবি ও পুলিশ স্থানীয়দের সহায়তায় রাস্তার গাছের কাটা অংশ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন।

বিজিবি জানায়, সীমান্তসংলগ্ন প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখতে টহল কার্যক্রম আরও জোরদার করা হবে এবং তা অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত