রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর শোক তীব্র যানজট, পায়ে হেঁটে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল সাংবাদিক আখতারুজ্জামানের ইন্তেকালে গোলাপগঞ্জ প্রেসক্লাবের শোক সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জের তিন কলেজের এইচএসসি ফল প্রকাশ — এগিয়ে দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক কলেজ

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বালাগঞ্জ উপজেলার তিনটি কলেজের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে এগিয়ে রয়েছে দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।

এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, ফলে পাসের হার দাঁড়িয়েছে ৪২ শতাংশ।

অন্যদিকে, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ থেকে ৪৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৮২ জন উত্তীর্ণ হয়েছেন। এ প্রতিষ্ঠানের পাসের হার ৩৭.১৫ শতাংশ, এবং ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

এছাড়া, নর্থইস্ট বালাগঞ্জ কলেজ থেকে ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২ জন পাস করেছেন। পাসের হার ৫ শতাংশ।

ফলাফলের বিশ্লেষণে দেখা যায়, বালাগঞ্জ উপজেলার তিন কলেজের মধ্যে সর্বোচ্চ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, ফলাফল আমাদের প্রত্যাশার তুলনায় কিছুটা কম হলেও ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের লক্ষ্যে আমরা পরিকল্পনা গ্রহণ করবো ইনশাল্লাহ । শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও শিক্ষার্থীদের প্রতি যত্নের মাধ্যমে আগামী বছর আরও উন্নত ফলাফল অর্জন সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

তিনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা প্রকাশ করেন।

এই সম্পর্কিত আরো

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর শোক

তীব্র যানজট, পায়ে হেঁটে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

সাংবাদিক আখতারুজ্জামানের ইন্তেকালে গোলাপগঞ্জ প্রেসক্লাবের শোক

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়