রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি হরমুজে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান হুমকি সাবেক পাক হাইকমিশনারের - পাকিস্তানে অন্য কেউ হামলা করলেও লক্ষ্যবস্তু হবে ভারত ২৪ ঘণ্টায় দুর্ঘটনায় নিহত ৩২, আহত শতাধিক জ্বালানি তেলের সংকটে রাজধানীর পেট্রোল পাম্পগুলো, ভোগান্তি চরমে
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরের গোয়ালাবাজারে বিএনপির লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল

সিলেটের ওসমানীনগরে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার গোয়ালাবাজার এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মীর অংশগ্রহণে গোয়ালাবাজার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিক্ষোভ মিছিলটি গোয়ালাবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন—সিলেট জেলা মহিলা দলের আহবায়ক তাহসিনা শামীম তামান্না, সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. ময়নুল হক, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম. ফখর উদ্দিন চেয়ারম্যান, সিনিয়র সহ-সভাপতি মোজাহিদ আহমদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক কয়েস আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক , জেলা যুবদল নেতা ইসলাম উদ্দিন, উপজেলা  যুবদল আহবায়ক ফজল আহমদ জনি, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. রকিব আলীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাকে দলের মনোনয়ন দিতে হবে। তাঁরা বলেন, “আমাদের নেতা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী ও ছাত্রনেতা দিনার আহমদের এখনও সন্ধান মেলেনি। আমরা অন্তবর্তী সরকারের কাছে দাবি জানাই—অতি দ্রুত গুম হওয়া ব্যক্তিদের খোঁজ দেওয়া হোক।

বক্তারা আরও বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

বিএনপির লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল

ওসমানীনগর প্রতিনিধি

এই সম্পর্কিত আরো

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি

হরমুজে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান

হুমকি সাবেক পাক হাইকমিশনারের পাকিস্তানে অন্য কেউ হামলা করলেও লক্ষ্যবস্তু হবে ভারত

২৪ ঘণ্টায় দুর্ঘটনায় নিহত ৩২, আহত শতাধিক

জ্বালানি তেলের সংকটে রাজধানীর পেট্রোল পাম্পগুলো, ভোগান্তি চরমে