রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি হরমুজে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান হুমকি সাবেক পাক হাইকমিশনারের - পাকিস্তানে অন্য কেউ হামলা করলেও লক্ষ্যবস্তু হবে ভারত ২৪ ঘণ্টায় দুর্ঘটনায় নিহত ৩২, আহত শতাধিক জ্বালানি তেলের সংকটে রাজধানীর পেট্রোল পাম্পগুলো, ভোগান্তি চরমে
advertisement
সিলেট বিভাগ

ভারতে ‘চোর সন্দেহে’ হবিগঞ্জের ৩ জনকে পিটিয়ে হত্যা

ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকায় তিন বাংলাদেশীকে পিটিয়ে ও তীর মেরে হত্যা করা হয়েছে। পরে সেখানকার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বুধবার (১৫ অক্টোবর) রাতে খোয়াইয়ের কারেঙ্গিছড়া নামক স্থানে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন।

নিহতরা হলেন, জেলার চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পন্ডিত মিয়া (৪৫) এবং কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)।

বিজিবি জানায়- ওই তিন বাংলাদেশী ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকার কারেঙ্গিছড়া নামক স্থানে প্রবেশ করেন। ওই স্থানটি সীমান্তের শূন্যলাইন থেকে ৪/৫ কিলোমিটার ভারতের অভ্যান্তরে।

বিজিবি আরো জানায়- ধারণা করা হচ্ছে তারা গরু পাচারের উদ্যেশ্যে সেখানে গিয়েছিল। পরে চোর সন্দেহে সেখানকার স্থানীয়রা তাদেরকে মারধর করে ও তীর মেরে হত্যা করে। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য তারেকুর রহমান বলেন লাশের ছবি দেখে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন) ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, কুপিয়ে ও তীর মেরে হত্যা করা মরদেহগুলো বাংলাদেশি তিনজনের। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলমান রয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।

এই সম্পর্কিত আরো

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি

হরমুজে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান

হুমকি সাবেক পাক হাইকমিশনারের পাকিস্তানে অন্য কেউ হামলা করলেও লক্ষ্যবস্তু হবে ভারত

২৪ ঘণ্টায় দুর্ঘটনায় নিহত ৩২, আহত শতাধিক

জ্বালানি তেলের সংকটে রাজধানীর পেট্রোল পাম্পগুলো, ভোগান্তি চরমে