রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি হরমুজে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান হুমকি সাবেক পাক হাইকমিশনারের - পাকিস্তানে অন্য কেউ হামলা করলেও লক্ষ্যবস্তু হবে ভারত ২৪ ঘণ্টায় দুর্ঘটনায় নিহত ৩২, আহত শতাধিক জ্বালানি তেলের সংকটে রাজধানীর পেট্রোল পাম্পগুলো, ভোগান্তি চরমে সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস
advertisement
সিলেট বিভাগ

সুপারি চুরির অভিযোগে শিশু নির্যাতন: ওসমানীনগরে ২ যুবক আটক

সিলেটের ওসমানীনগরে সুপারি চুরির অভিযোগে এক শিশুকে বেঁধে নির্যাতনের ঘটনায় দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন বিশ্বনাথ থানার নিয়ামতপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আসাদ আলীর ছেলে আব্দুর রহমান (২৭) এবং ওসমানীনগর থানার সৈয়দ মান্দারুকা গ্রামের গেদাব আলীর ছেলে নাঈম আহমদ (২২)।


জানা গেছে, ১১ অক্টোবর সন্ধ্যার দিকে ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামের আব্দুস সোবহানের ছেলে আব্দুল কাইয়ুমের (৩৮) বাড়ির সুপারি গাছ থেকে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ছাদিকির রহমান (১০) সুপারি তুলছিল। এ সময় কাইয়ুমের পরিবারের সদস্যরা শিশুটিকে হাতেনাতে ধরে ফেলে। এরপর তারা শিশুটির হাত-পা রশি দিয়ে বেঁধে মারধর করে এবং তার মাথার কিছু অংশের চুল কেটে দেয়।


এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ভিডিওটি সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয় এবং সর্বমহলে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি ওসমানীনগর থানা পুলিশের নজরে আসার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দুই অভিযুক্তকে আটক করা হয়।


ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, শিশু নির্যাতনের এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি

হরমুজে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান

হুমকি সাবেক পাক হাইকমিশনারের পাকিস্তানে অন্য কেউ হামলা করলেও লক্ষ্যবস্তু হবে ভারত

২৪ ঘণ্টায় দুর্ঘটনায় নিহত ৩২, আহত শতাধিক

জ্বালানি তেলের সংকটে রাজধানীর পেট্রোল পাম্পগুলো, ভোগান্তি চরমে

সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস