রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি হরমুজে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান
advertisement
সিলেট বিভাগ

মাধবপুরে পুলিশের ওপর হামলা, এসআইসহ আহত ৪, আটক ২

হবিগঞ্জের মাধবপুরে আদালতের নির্দেশে শিশু উদ্ধারে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে এই হামলায় উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর গ্রামের আকিল মিয়া এবং তার সাবেক স্ত্রী নাজমা আক্তার দিপ্তীর মধ্যে বিবাহবিচ্ছেদের পর তাদের সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিরোধ চলছিল। সন্তান উদ্ধারের জন্য দিপ্তী আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে বুধবার দুপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান শিশুটিকে উদ্ধারে গেলে আকিল মিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়।

এই হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন—এসআই মিজানুর রহমান, কনস্টেবল শরীফ আহমেদ, শাহেদ আহমেদ ও সুজন কান্তি। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মনিকা পাল জানান, আহতদের মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে পুলিশ শিশুদের উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়। তিনি আরও জানান, দুটি শিশুকে উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি

হরমুজে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান