মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
চুনারুঘাটে কামিল মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে হাতকড়াসহ নিষিদ্ধ আ.লীগ নেতা ছিনতাই গোলাপগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ শাল্লায় কচুক্ষেত উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জ পুলিশের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন এসআই শরীফুল সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন জামালগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার শান্তিগঞ্জে টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি বাড়াতে অংশীজনদের সভা
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

হবিগঞ্জ শহরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চাঞ্চল্যকর ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-হবিগঞ্জ সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক এপিপি আবুল কালাম (৫০), সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিক মিয়া (৪৫), গোপায়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়া (৩৫), যুবলীগ নেতা আমিনুল ইসলাম (৪৭), পইল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ছন্দু মিয়া (৫৬), লস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান (৬২) ও পইল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এনাম মিয়া (৪৮)।


পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে হবিগঞ্জ শহরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ন্যক্কারজনক ঘটনা ঘটে। এই ঘটনায় দায়ের করা মামলায় এনাম মিয়া, মান্নান মিয়া, ছন্দু মিয়া, আমিনুল ইসলাম ও সোহেল মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়ার বিরুদ্ধে পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা থাকায় তাদেরকেও ওই মামলায় আদালতে সোপর্দ করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক।

▐ এই সম্পর্কিত আরো

চুনারুঘাটে কামিল মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে হাতকড়াসহ নিষিদ্ধ আ.লীগ নেতা ছিনতাই

গোলাপগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

শাল্লায় কচুক্ষেত উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

সুনামগঞ্জ পুলিশের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন এসআই শরীফুল

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

জামালগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শান্তিগঞ্জে টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি বাড়াতে অংশীজনদের সভা