মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
চুনারুঘাটে কামিল মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে হাতকড়াসহ নিষিদ্ধ আ.লীগ নেতা ছিনতাই গোলাপগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ শাল্লায় কচুক্ষেত উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জ পুলিশের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন এসআই শরীফুল সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন জামালগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার শান্তিগঞ্জে টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি বাড়াতে অংশীজনদের সভা
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ ও গীতা শ্লোক প্রতিযোগিতা

সুনামগঞ্জের জগন্নাথপুরে শ্রীশ্রী কালীপূজা ও দীপাবলি (দেওয়ালি) উপলক্ষে শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে চিত্রাঙ্কন, কুইজ ও গীতা শ্লোক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মন্দির কমিটির সভাপতি জয়দীপ সূত্রধর বীরেন্দ্রর সভাপতিত্বে এবং পিয়াল কান্তি পালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিশু-কিশোর অংশগ্রহণ করে।

বয়স ও শ্রেণিভিত্তিক কয়েকটি বিভাগে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুদে শিল্পীরা তাদের তুলির আঁচড়ে উৎসবের আমেজ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও ধর্মীয় ঐতিহ্যের নানা চিত্র ফুটিয়ে তোলে।

প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ধর্মীয় উৎসব কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; এ ধরনের আয়োজন শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। শিশুদের মধ্যে হিংসা-বিদ্বেষ দূর করে মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও এসব আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশিষ্ট উপদেষ্টা প্রমানন্দ দাস (কালাসাধু), পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর, কালীবাড়ি মন্দির কমিটির সহসভাপতি সঞ্জিত কুমার তরাথ ও মিহির রায়, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, যুগ্ম সম্পাদক অনন্ত পাল, সাংগঠনিক সম্পাদক রিপন দেব, কোষাধ্যক্ষ অসীম কুমার দেব, সহকোষাধ্যক্ষ করুণা রায়, সদস্য পিয়াল কুমার দেব, সৃজন, সম্রাট রায় দীপ ও সানি রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, অভিভাবক এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

চুনারুঘাটে কামিল মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে হাতকড়াসহ নিষিদ্ধ আ.লীগ নেতা ছিনতাই

গোলাপগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

শাল্লায় কচুক্ষেত উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

সুনামগঞ্জ পুলিশের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন এসআই শরীফুল

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

জামালগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শান্তিগঞ্জে টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি বাড়াতে অংশীজনদের সভা