মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
চুনারুঘাটে কামিল মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে হাতকড়াসহ নিষিদ্ধ আ.লীগ নেতা ছিনতাই গোলাপগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ শাল্লায় কচুক্ষেত উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জ পুলিশের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন এসআই শরীফুল সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন জামালগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার শান্তিগঞ্জে টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি বাড়াতে অংশীজনদের সভা
advertisement
সিলেট বিভাগ

মোহাম্মদগঞ্জ বাজারের ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বণিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মোহাম্মদগঞ্জ বাজারের এক নিষ্ঠাবান ও বিশিষ্ট ব্যবসায়ী আবিদ আলীর অকাল মৃত্যুতে বাজার পরিচালনা কমিটি ও সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ নভেম্বর (শুক্রবার) পবিত্র জুমার নামাজ শেষে মোহাম্মদগঞ্জ বাজার প্রাঙ্গণে এই শোকসভার আয়োজন করা হয়। মোহাম্মদ গঞ্জ বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা জুলফিকার আলির সভাপতিত্বে ও সাইফুল খান ও আব্দাল হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শোকসভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবু হুরায়রা খান।

 বক্তব্য রাখেন, বাজার কমিটির উপদেষ্টা সদস্য আজাদ মিয়া তালুকদার, সভাপতি স্বপন মিয়া, সহ সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক খোকন মিয়া, সহ সাধারণ সম্পাদক আবুল লেইছ, সাবেক কোষাধ্যক্ষ সালাতুর রহমান, বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ প্রমুখ।

বক্তারা মরহুমের স্মৃতিচারণ করে বলেন, "তিনি শুধু একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, বরং মোহাম্মদগঞ্জ বাজারের একজন অত্যন্ত সৎ, নম্র ও পরোপকারী মানুষ ছিলেন। বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের ঐক্য বজায় রাখতে তাঁর অবদান আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করব। তাঁর এই আকস্মিক চলে যাওয়া আমাদের ব্যবসায়ী সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

শোকসভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করার প্রার্থনা করা হয়।

উক্ত শোকসভা ও দোয়া মাহফিলে মোহাম্মদগঞ্জ বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা জুলফিকার আলি, আব্দুল মালিক, ইউনুছ মিয়া, আজাদ মিয়া তালুকদার, খসরু মিয়া, লিয়াকত হোসেন অমৃত ও মোহাম্মদ গঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি স্বপন মিয়া, সহ সভাপতি আক্তারুজ্জামান আক্তার, শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ খোকন মিয়া, সহ সাধারণ সম্পাদক শাহেদ আলম, মোঃ আবুল লেইছ, সাংগঠনিক সম্পাদক কাজী মুজাক্কির আহমদ, সহ সাংগঠনিক চয়ন আচার্য্য, কোষাধ্যক্ষ মোঃ কাহার মিয়া, সহ কোষাধ্যক্ষ সহিবুর রহৃান, প্রচার সম্পাদক মোঃ মুজাক্কির মিয়া, সহ প্রচার সম্পাদক মোঃ সেলিম সহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

চুনারুঘাটে কামিল মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে হাতকড়াসহ নিষিদ্ধ আ.লীগ নেতা ছিনতাই

গোলাপগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

শাল্লায় কচুক্ষেত উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ

সুনামগঞ্জ পুলিশের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন এসআই শরীফুল

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

জামালগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শান্তিগঞ্জে টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি বাড়াতে অংশীজনদের সভা