রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি হরমুজে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে নোমান হত্যা

আসামি সুমনের ৪ দিনের রিমান্ড, এবার স্ত্রীর নতুন মামলা

জকিগঞ্জের বহুল আলোচিত নোমান উদ্দিন হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হানিফ উদ্দিন সুমনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম মিয়ার আদালত এই আদেশ দেন, যদিও পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল।

এদিকে, নিহত নোমানের স্ত্রী মনোয়ারা বেগম একই আদালতে নোমানের ভাই ও চাচাসহ ৭ জন আত্মীয়কে বিবাদী করে আরেকটি সিআর (ফৌজদারি) হত্যা মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত শুনানি গ্রহণ করে নোমানের মেয়ে কর্তৃক জকিগঞ্জ থানায় দায়েরকৃত হত্যা মামলাটির অভিযোগপত্র দাখিলের আগ পর্যন্ত সিআর মামলার কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

উল্লেখ্য, উপজেলার কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন গত ২৯ সেপ্টেম্বর নিখোঁজ হন এবং ১ অক্টোবর তার বাড়ির পাশের ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নোমানের মেয়ে বাদী হয়ে জকিগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে নোমানের শ্যালক হানিফ উদ্দিন সুমনকে পুলিশ সন্দিগ্ধ আসামি হিসেবে আটক করে। সুমনের আটকের খবর ছড়িয়ে পড়লে সারা উপজেলায় ক্ষোভের সৃষ্টি হয় এবং হাজার হাজার মানুষ সুমনের ফাঁসি দাবি করে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।

বুধবার সুমনের চার দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর নতুন করে আরও একটি মোড় নেয় এই মামলা। নিহত নোমানের ভাই ও চাচাসহ ২৫-৩০ জন সম্প্রতি সিলেটের পুলিশ সুপারের সাথে দেখা করে একটি লিখিত স্মারকলিপি দিয়েছিলেন, যেখানে তারা দাবি করেন যে মামলার আসামিদের বাদী ও সাক্ষী করে রেহাই দিতে মামলা রেকর্ড করা হয়েছে। এর পরপরই নোমানের স্ত্রী আদালতে তাদের আসামি করে আরেকটি সিআর মামলা দায়ের করেন। এই নতুন মামলা নোমান হত্যা মামলার তদন্তে নতুন মাত্রা যোগ করেছে।

এই সম্পর্কিত আরো

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি

হরমুজে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান