সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সিলেটের বিশ্বনাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব বিশ্বনাথের প্রাণসী রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শাখার সভাপতি মাওলানা মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর শাখার সেক্রেটারি নূরুজ্জামান খালেদের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে। তিলাওয়াত করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি হাফিজ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা মুহাম্মাদ আমীর উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সেক্রেটারি মুফতি মুহাম্মাদ আবু তাহের মিসবাহ, সহকারী সেক্রেটারি হাফিজ মাওলানা সুলাইমান আহমদ শাহী এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শামীম।

অনুষ্ঠানে ২০২৭-২৮ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরে নবগঠিত দুই কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।

উপজেলা শাখার কমিটি:
সভাপতি মাওলানা মিছবাহ উদ্দিন, সহসভাপতি আব্দুত তাহিদ, সেক্রেটারি মাশুকুর রহমান শিকদার ও জয়েন্ট সেক্রেটারি আতাউর রহমান। সাংগঠনিক সম্পাদক মাওলানা কয়েছ আহমদ, প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক শাইখুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক শাহ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক বাশার উদ্দিন, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মারুফ আলী এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের। সদস্য হয়েছেন জিল্লুর রহমান, ফয়ছল আহমদ ও আব্দুস সালাম।

পৌর শাখার কমিটি:
সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সহসভাপতি আব্দুল জলিল ও সেক্রেটারি নূরুজ্জামান খালেদ। সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাহবুব হোসেন এবং সদস্য মইনুল ইসলাম।

শপথ গ্রহণ শেষে বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং ইসলামী আন্দোলনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর