রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার : কাইয়ুম চৌধুরী

আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি বলেন, “বাংলাদেশ দেড়যুগ ধরে একদলীয় দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল ফ্যাসিস্ট সরকার। বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচিই পারে এই অন্ধকার থেকে জাতিকে মুক্তি দিতে। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে জনগণই হবে ক্ষমতার একমাত্র উৎস।”

তিনি আরও বলেন, “ধানের শীষ হচ্ছে মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও স্বাধীনতার প্রতীক। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই গণতন্ত্রের পুনর্জাগরণ ঘটবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।”

৩১ দফার তাৎপর্য তুলে ধরে কাইয়ুম চৌধুরী বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমরা প্রতিশ্রুতি দিয়েছি বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের জবাবদিহিতা, দুর্নীতির অবসান ও জনগণের অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার। ৩১ দফা নতুন বাংলাদেশের রূপরেখা।”

গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ বলেন, “আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিন, গণতন্ত্র ফিরিয়ে আনুন। এটি কেবল নির্বাচনের লড়াই নয়, ভবিষ্যৎ প্রজন্মের ভোটাধিকারের সংগ্রাম।”

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও জেলা ওলামা দলের সদস্য সচিব কামাল উদ্দিন ও মহানগর কৃষকদলের সদস্য সচিব সুলেমান সিদ্দিকীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নান, সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি