মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ার আমতৈলে প্রবাসীদের সংবর্ধনা, রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের আমতৈলে হযরত শাহ সর্দার মুহাম্মদ (রহ.) মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে হযরত শাহ সর্দার মুহাম্মদ (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে ছুটিতে আসা প্রবাসীদের সম্মাননা জানানো হয়।

সংগঠনের সভাপতি সাহেদুর রহমান কিরনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিক্ষক মো. শাহজাহান আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাজার মসজিদের ইমাম মাওলানা হাফিজ সিপার আলী।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মো. নাজমুল ইসলাম।

সংবর্ধিত প্রবাসীদের পক্ষে বক্তব্য দেন মাহফিল বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ও কাতারপ্রবাসী কমিউনিটি নেতা হাফিজ ক্বারী মো. সিদ্দিকুর রহমান, সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী মো. রিয়াজ উদ্দিন খোকন, জায়েদ আহমদ, জাবের আহমদ, মো. হাসান মিয়াজী, কাতারপ্রবাসী শিমুল আহমদ এবং ইসলাম কাওছার।

এছাড়া বক্তব্য দেন মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য মো. সজিব, ইমাদ উদ্দিন ও শাহরিয়ার নাফিস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মাশরাফি, মোহাম্মদ মাহদি ইসলাম শাফি, মো. মাহদি উদ্দিন, হাবিবুর রহমান, সৈয়দ তাহমিদ, আব্দুর রহমান হাদি, সাহাত, হাবিব, রাফি, রাহাতসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। পরিবার ও দেশের কল্যাণে তাদের ত্যাগ ও অবদান সত্যিই প্রশংসনীয়।

সংবর্ধিত অতিথিরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জন্মভূমির টান কখনো ভোলা যায় না। নিজ এলাকার মানুষের এমন সম্মান ও ভালোবাসা তাদের অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানের একপর্যায়ে সংবর্ধিত প্রবাসীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মাহফিল বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

সবশেষে মিয়াজি বাড়ি পাঞ্জেগানা মসজিদের সাবেক ইমাম মাওলানা আব্দুল আহাদ দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ