মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র মো. জয়নাল আবেদীন বাচ্চু।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পাকশী পার্টি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে জয়নাল আবেদীন বাচ্চু বলেন, ১৯৯৯ সাল থেকে তিনি কুলাউড়া পৌরসভার কমিশনার/কাউন্সিলর হিসেবে টানা পাঁচবার নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি তিনবার প্যানেল মেয়র এবং একাধিকবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের কারণে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তিনি অবগত রয়েছেন বলে জানান।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পৌর পরিষদ বিলুপ্ত হলে নাগরিকদের সেবা নিশ্চিত করার লক্ষ্যেই তিনি মেয়র পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে তিনি পৌরসভার প্রায় ৪০টি মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং হিন্দু-মুসলিমসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

মতবিনিময় সভায় দলের অভ্যন্তরীণ রাজনীতি ও অপর এক সম্ভাব্য প্রার্থী প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন জয়নাল আবেদীন বাচ্চু। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলও মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে তিনি অভিযোগ করে বলেন, একাধিক নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে বদরুজ্জামান সজলের বক্তব্য পাওয়া যায়নি।

জয়নাল আবেদীন বাচ্চু বলেন, নির্বাচিত হলে কুলাউড়া পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, কালভার্ট উন্নয়ন এবং যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আসন্ন নির্বাচনে পৌরসভার নাগরিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ