বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক

বাংলাদেশ ও মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সারাওয়াকের Ministry of Food Industry, Commodity and Regional Development (M-FICORD)-এর স্থায়ী সেক্রেটারি Datu Sirai Anak Daha-র সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দলের একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকার নেতৃত্বে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়। বৈঠকে কৃষি খাতে বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় কৃষি প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা, চাল উৎপাদন, পশুসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা, দক্ষতা ও প্রযুক্তি বিনিময়ের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি কৃষি খাতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) প্রণয়নের প্রক্রিয়া নিয়েও আলোচনা করা হয়। এ সময় সারাওয়াকের স্থায়ী সেক্রেটারি বাংলাদেশকে আসন্ন Sarawak Agrofest 2026-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

বৈঠকে সারাওয়াকের কৃষি, ভেটেরিনারি, ভূমি উন্নয়ন, কৃষক সংগঠন, রাবার ও সাগো উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দলে হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্য) ও তৃতীয় সচিব (রাজনৈতিক) উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সারাওয়াকের গভর্নর, প্রিমিয়ার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবেই এ আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল LabAsia Borneo Edition 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন