বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

দিরাই পৌরসভার ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা

সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ১১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিরাই পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা। এতে রাজস্ব খাতে ১ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকা উদ্বৃত্ত থাকবে।

এছাড়া উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১২ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকা, বিপরীতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১২ কোটি ৩৯ লাখ টাকা। ফলে উন্নয়ন খাতে ৭ লাখ ৩০ হাজার টাকা উদ্বৃত্ত থাকবে। সব মিলিয়ে প্রস্তাবিত বাজেটে সার্বিক উদ্বৃত্তও ৭ লাখ ৩০ হাজার টাকা ধরা হয়েছে।

বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক মো. জিয়াউল হাসান সৌরভ বলেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর নাগরিক সেবার মান আরও উন্নত হবে। পরিকল্পিত উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং জনবান্ধব সেবা নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষ কাজ করবে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আবদুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, দিরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুল বাছির সরদার, সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন