মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোবর্দ্ধনপুর এলাকায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মানববন্ধন করেছে। বালু উত্তোলনের ফলে বসতভিটা, কৃষিজমি ও কবরস্থান রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রোববার বিকাল সাড়ে ৫টায় এলাকাবাসী ধলাই নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচী পালন করে।

জানা যায়, উপজেলার ধলাই নদীর গোবর্দ্ধনপুর, ধলাইপাড়, কুমড়াকাপনসহ বিভিন্ন স্থান থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন ও পরিবহন চলছে। ইজারা নিয়ে নির্ধারিত স্থান ও ইজারা বহির্ভূত স্থান থেকেও বালু উত্তোলন হচ্ছে। এতে অনেক স্থানে নদীর বাঁধ, কৃষিজমি, বসতভিটা, রাস্তাঘাট মারাত্মক হুমকির মুখে পড়েছে। গোবর্দ্ধনপুর এলাকায় বালু উত্তোলনের ফলে হুমকির সম্মুখিন এলাকাবাসী মানববন্ধ করে প্রতিবাদ জানিয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ধলাই নদীর গোবর্দ্ধনপুর এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীরে ভাঙ্গন বেড়ে যাচ্ছে। বসতভিটা, কৃষিজমি ও কবরস্থান মারাত্মক হুমকির মুখে পড়েছে। দ্রুত বালু উত্তোলন বন্ধ করে নদীর বাঁধ ও জনসাধারণের সম্পদ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আবদাল হোসেন, মো. হারুনুর রশীদ, তারেক মিয়া, আজিজুর রহমান, সফিক মিয়া ও সমির মিয়া প্রমুখ। তবে বালু উত্তোলনকারীরা দাবি করছেন, এটি তাদের ইজারাকৃত এবং বৈধ বালু মহাল। এখানে কারো বসতভিটা, কৃষিজমি ও কবরস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ