সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি প্রধানমন্ত্রী - মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান
advertisement
সিলেট বিভাগ

সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, তথ্যপ্রযুক্তির উৎকর্ষতায় আমরা এগিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু এর কিছু নেতিবাচক দিকও আছে। ইন্টারনেট ও স্মার্টফোনের সহজলভ্যতায় খারাপ জিনিসগুলোও আমাদের সন্তানদের সামনে আসছে। তারা কোমলমতি হওয়ায় ঠিক-বেঠিক সহজে বুঝে উঠতে পারছে না। অনেক সময়  অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েরা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ছে। তাই আমরা অভিভাবকদের নিজ সন্তানকে খেয়াল রাখতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সুস্থ সংস্কৃতি ও ভালো কাজের প্রতি উৎসাহিত করতে হবে।

রোববার (২৬ জুলাই) দুপুরে খাড়াভরা সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ‘শিক্ষার মানউন্নয়ন ও ˆনতিকতাসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গঠনে সচেতন অভিভাবকই প্রধান শক্তি’ শীর্ষক এ অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মাহফুজুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ওলি চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এবং সিলেট মহানগর জাসাস নেতা শাহজাহান আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোহাম্মদ, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল, সিনিয়র যুগ্ম-আহবায়ক দৌলা হোসেন সুভাষ, মারজানুল উলুম খাড়াভরা মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা জামাল উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান শাব্বির আহমদ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কয়ছর আহমদ, তরুণ সমাজসেবী ফুরকান আহমদ, কেএসপির পক্ষ থেকে দেলোয়ার হোসেন,  ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশিদ ও সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়া, সহসাধারণ সম্পাদক মতিউর রহমান সানু ইউনিয়ন বিএনপি নেতা , নুরুল আমিন, সাব্বির আহমদ প্রমুখ।

শুরুতে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার শীলা।

শেষে এমপি এমরান আহমদ চৌধুরী খাড়াভরা কওমি মাদরাসা এবং স্থানীয় মাইয়াখালি পয়েন্ট ও জিরো পয়েন্টে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মরহুম আম্বিয়া চৌধুরীর কবর জিয়ারত করেন এমপি এমরান আহমদ চৌধুরী।

এই সম্পর্কিত আরো

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট

কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ

অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার

কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি

প্রধানমন্ত্রী মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান