মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

তিন দিকে পানি, একদিকে সড়ক—এরই মাঝে হালির হাওরের বুকে গড়ে উঠেছে ‘ভ্রমণ বিলাস পার্ক’। হাওরের জলরাশির ওপর নির্মিত এই ভাসমান পার্কটি ইতোমধ্যে ভ্রমণপিপাসু মানুষের নজর কেড়েছে। প্রতিদিন নৌকা, মোটরসাইকেল ও অটোরিকশায় করে বিভিন্ন এলাকা থেকে দল বেঁধে দর্শনার্থীরা ছুটে আসছেন পার্কটিতে।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের রাজাপুর গ্রামের কিং পয়েন্ট এলাকায় নির্মিত এই পার্কটি গত ১৭ জুলাই শুক্রবার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই পার্কটি ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন শত শত ভ্রমণপিপাসু মানুষ এখানে আসছেন। ফলে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ঐতিহ্যবাহী সাচনা বাজার থেকে রাজাপুর ব্রিজের কিং পয়েন্ট পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কটি একসময় অবহেলিত ছিল। বর্তমানে এই সড়কের দুই পাশে গড়ে উঠেছে ছোট ছোট দোকানপাট। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে সাচনা বাজার ও জামালগঞ্জে আসা নৌকার জন্য রয়েছে ঘাট। এরই মাঝে দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ‘ভ্রমণ বিলাস পার্ক’।

পার্ক কর্তৃপক্ষ জানায়, রাজাপুর গ্রামের নয়জন তরুণ উদ্যোক্তা প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে এক একর জায়গাজুড়ে পানির ওপর বাঁশের খুঁটি ও কাঠের পাটাতন দিয়ে পার্কটি নির্মাণ করেছেন। পার্কে দর্শনার্থীদের বসার জন্য নির্মাণ করা হয়েছে ছয়টি গোল ঘর। এসব ঘরে চেয়ার-টেবিলের ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে পার্টি সেন্টার, পরিচালকের কক্ষ, রান্নাঘর, টয়লেটসহ দর্শনার্থীদের জন্য নানা সুবিধা।

পার্কের পাশে পানির ওপর আরও দুটি গোল ঘর নির্মাণ করা হয়েছে। এসব ঘরে যেতে ব্যবহার করতে হয় প্লাস্টিকের বোট। সেখানে বসে হাওরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ রয়েছে দর্শনার্থীদের।

পার্কের রেস্টুরেন্টের বাবুর্চি সবুজ মিয়া বলেন, ‘এখানে সিঙ্গারা, নুডলস, কফি, লাচ্ছি, ফুচকা, কোমল পানীয়সহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের ব্যবস্থা রয়েছে। ভ্রমণপিপাসুদের জন্য যত্নসহকারে খাবার পরিবেশন করা হয়।

পার্কে ঘুরতে আসা আব্দুস সালাম বলেন, ‘জায়গাটি অনেক সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য, বিশুদ্ধ বাতাস—সব মিলিয়ে এখানে মনোমুগ্ধকর পরিবেশ বিরাজ করছে। যতবার আসি, মন জুড়িয়ে যায়। মুক্ত আকাশ ও খোলা বাতাসে চারদিকে অসংখ্য নৌকা চলাচল করে। পানির ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে এখানে বসে খাবার খাওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ।

পরিবার নিয়ে ঘুরতে আসা আব্দুল করিম বলেন, ‘আমি প্রায় এক ঘণ্টা প্লাস্টিকের বোটে ঘুরেছি। সন্ধ্যার পর পার্কের চমৎকার আলোকসজ্জা দূর থেকেই দর্শনার্থীদের আকৃষ্ট করে। মনোমুগ্ধকর পরিবেশের কারণেই এখানে বারবার আসতে ইচ্ছে করে।’

সুনামগঞ্জ থেকে আসা মোহাম্মদ সদরুল আলম বলেন, ‘ছুটির দিনে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে করে এখানে এসেছি। হাওরের মাঝখানে পানির ওপর তৈরি এই পার্কের পরিবেশ আমাদের খুব ভালো লেগেছে। জায়গাটি সত্যিই মন কেড়ে নেওয়ার মতো।

ভ্রমণ বিলাস পার্কের উদ্যোক্তা সুদীপ্ত তালুকদার বলেন, ‘আমরা নয়জন বন্ধু মিলে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে এই পার্কটি নির্মাণ করেছি। এটি জামালগঞ্জ উপজেলার হাওরের বুকে পানির ওপর নির্মিত একমাত্র ভাসমান পার্ক। এখানে ভ্রমণপিপাসু মানুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে শত শত মানুষ এখানে আসেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। পার্কটিকে আরও দৃষ্টিনন্দন করার কাজ চলছে। আমরা শুধু ব্যবসা নয়, মানুষের বিনোদন ও সেবা নিশ্চিত করার লক্ষ্যেও কাজ করছি। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।

বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার বলেন, ‘রাজাপুর গ্রামের নয়জন তরুণ উদ্যোক্তা হাওরের বুকে ভ্রমণ বিলাস পার্ক নির্মাণ করে এই এলাকাকে একটি বিনোদনকেন্দ্রে রূপান্তর করেছেন। এর ফলে এলাকার জীবনযাত্রায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। পার্কটি চালু হওয়ায় মোটরসাইকেল, অটোরিকশা ও নৌকা চালকসহ বিভিন্ন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে পার্কটির পরিধি ও সৌন্দর্য আরও বাড়ানোর পাশাপাশি শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বন্দে আলী বলেন, পার্কটির উদ্বোধনের সময় আমি উপস্থিত ছিলাম। হাওর এলাকায় বিনোদনের জন্য নির্মিত ভ্রমণ বিলাস পার্কটি ইতোমধ্যে ভ্রমণপিপাসুদের নজর কেড়েছে। দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল রয়েছে। দর্শনার্থীরা যাতে নিরাপদে এখানে এসে ভ্রমণ করতে পারেন, সে বিষয়ে পুলিশ নজর রাখবে। পার্কে যাতে কোন অসামাজিক কার্যকলাপ না হয় সে বিষয়ে তাদের সতর্ক থাকার আহ্বান জানান। 

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ