বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছয় আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব এজাজের হাতে উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় অনামিকা রায় (১৮) নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

শুক্রবার হঠাৎ শরীর খারাপ হলে তাকে সন্ধ্যা ৭টার দিকে  কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে  কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত অনামিকা উপজেলার ভূকশিমইল ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা মৃনাল কান্তি রায়ের মেয়ে।
অনামিকার চাচা খোকন রায় জানান সে স্থানীয় ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ে। ঘটনার দিন বিকেলে হঠাৎ তার শরীর খারাপ হয়। তাৎক্ষণিক গাড়ি এনে উপজেলা হাসপাতালে নিয়ে যাই। অনামিকা দুই বোনের মধ্যে ছোট।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই অনামিকার মৃত্যু হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাৎক্ষণিক হাসপাতালে  উপস্থিত ছিলেন এমন কয়েকজন গণমাধ্যমকর্মী বলেন, মেয়েটির গলায় একটি দাগ দেখা গেছে। তবে শরীরে আর কোন আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। এদিকে শনিবার বিকেলে ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। কলেজছাত্রী অনামিকার আকস্মিক মৃত্যুটি এলাকাবাসীর কাছে ধুম্রজাল সৃষ্টি করেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এই সম্পর্কিত আরো

ছয় আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব এজাজের হাতে

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা