রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী মোদির ইনস্টাগ্রাম ভিডিওতে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন ধন্যবাদ চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ ডেঙ্গুর বিস্তার রোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ শিক্ষার্থীদের যাতায়াতে নতুন দিগন্ত, পরিবহন সেবার উদ্বোধন জনবল সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়
advertisement
সিলেট বিভাগ

অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ

সিলেটে অনুসন্ধানী প্রতিবেদন সাংবাদিকতা ও ডেটা সাংবাদিকতার ওপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) নগরীর কুমারপাড়াস্থ একটি অভিজাত হোটেলে  বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডেটা সাংবাদিকতার উপর প্রশিক্ষণ শীর্ষক এ কর্মসূচিতে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল, তথ্য সংগ্রহ ও যাচাই, অনুসন্ধানের উৎস ও পদ্ধতি, উন্মুক্ত ডেটার ব্যবহার এবং ডেটা বিশ্লেষণ ও ভিজ্যুয়ালাইজেশন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের শুরুতে অংশগ্রহণকারীদের নিবন্ধন ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন অনুসন্ধানী সাংবাদিক ও প্রশিক্ষক মোহাম্মদ বদরুদ্দোজা। এ সময় অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য তদন্তের বিভিন্ন কৌশল, অনুসন্ধানের উৎস ও পদ্ধতি এবং প্রতিবেদন তৈরিতে উন্মুক্ত ডেটা ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রশিক্ষণের পরবর্তী অধিবেশনে তথ্য, পরিসংখ্যান ও ডেটা বোঝা, উন্মুক্ত ডেটা এবং সরকারি ক্রয়সংক্রান্ত তথ্য অনুসন্ধান ও প্রতিবেদন তৈরিতে এর ব্যবহার নিয়ে আলোচনা করেন টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

এ ছাড়া বাস্তব ক্ষেত্রে উন্মুক্ত ডেটার ব্যবহার, বিভিন্ন ডেটা ড্যাশবোর্ড, ডেটা এক্সট্রাকশন ও ভিজ্যুয়ালাইজেশন বিষয়ে প্রশিক্ষণ দেন টিআইবির সহকারী সমন্বয়কারী (ডেটা ভিজ্যুয়ালাইজার) রিফাত রহমান। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ডেটা-নির্ভর সাংবাদিকতার বিভিন্ন ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সমাপনী পর্বে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

এই সম্পর্কিত আরো

জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

মোদির ইনস্টাগ্রাম ভিডিওতে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন ধন্যবাদ

চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ

ডেঙ্গুর বিস্তার রোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান

ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শিক্ষার্থীদের যাতায়াতে নতুন দিগন্ত, পরিবহন সেবার উদ্বোধন

জনবল সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র

কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়