শনিবার, ২৫ জুলাই ২০২৬
শনিবার, ২৫ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’? কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দিরাই থানা পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন পদত্যাগপত্রে যা লিখেছেন সাহাবুদ্দিন বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী বাসুদেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হাজী জছির আলী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠিত, নেতৃত্বে শামীম ও মাহবুব মো. সাহাবুদ্দিনকে নিয়ে হাফিজ উদ্দিন - তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তাঁর সমর্থন ছিল
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দিরের আয়োজনে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়।

এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ভক্তরা অংশগ্রহণ করেন। উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। রথযাত্রাটি মন্দিরের চারপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জগন্নাথ জিউর মন্দিরে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণ সংসদ জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, মন্দিরের সেবায়েত পঙ্কজ চক্রবর্তী, জগন্নাথ জিউর মন্দির কমিটির সাবেক সভাপতি স্বপন কুমার রায়, বর্তমান সভাপতি অজয় পাল চৌধুরী, সহ-সভাপতি জয়বেন্দ্র পাল ও অজিত চন্দ্র পাল, সুধীর রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক বণিক, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভু, জগন্নাথ জিউর মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক দীজরাজ পাল, কোষাধ্যক্ষ নান্টু বণিক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক  সম্পাদক সজিব বণিক, মন্দির কমিটির সদস্য গুনেন্দ্র চন্দ্র চন্দ, প্রমোতোষ রায়, সুজন পাল চৌধুরী, গোবিন্দ দাস,রাজিব রায়, বিপ্লব বণিকসহ আরও অনেকে।

এর আগে গত বৃহস্পতিবার সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই মন্দিরে এসে শেষ হয়। সাত দিন পর শুক্রবার অনুষ্ঠিত হলো উল্টো রথযাত্রা।

এই সম্পর্কিত আরো

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

কুলাউড়ায় কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

জামালগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দিরাই থানা পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন

পদত্যাগপত্রে যা লিখেছেন সাহাবুদ্দিন

বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী বাসুদেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

হাজী জছির আলী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠিত, নেতৃত্বে শামীম ও মাহবুব

মো. সাহাবুদ্দিনকে নিয়ে হাফিজ উদ্দিন তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তাঁর সমর্থন ছিল