রোটারি বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইস-এর নতুন কমিটির প্রথম নিয়মিত সভা নগরীর মিরবক্সটুলাস্থ রেইনবো চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে রোটারিয়ান মো. আনোয়ার কবিরকে প্রেসিডেন্ট, রোটারিয়ান রাজেশ দত্তকে সেক্রেটারি এবং রোটারিয়ান শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজকে ট্রেজারার হিসেবে মনোনীত করা হয়।
প্রেসিডেন্ট মো. আনোয়ার কবিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি রাজেশ দত্ত ও ট্রেজারার শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজের পরিচালনায় সভায় বক্তব্য দেন ক্লাব এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ আব্দুল নূর (পিপি), এক্সিকিউটিভ সেক্রেটারি মোহাম্মদ আমিনুল ইসলাম (সিপি), ফাউন্ডার চেয়ার ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির (পিপি), মেম্বারশিপ চেয়ার আরিফ আহমদ চৌধুরী, সার্ভিস প্রজেক্ট চেয়ার সুলতান মোহাম্মদ রাজু, প্রেসিডেন্ট-ইলেক্ট অলিউর রহমান খান, ইয়াং লিডার কন্টাক্ট মাহবুবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মো. বদরুল আলম তালুকদার, লার্নিং ফ্যাসিলিটেটর ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন (পিপি) এবং পাবলিক ইমেজ চেয়ার মো. কামরান কবির (পিপি)।
সভায় আগামী ২৫ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বক্তারা বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইসের মানবসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে সকল রোটারিয়ানদের প্রতি আহ্বান জানানো হয়।