রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে যে কলেজগুলোতে পাসের হার শূণ্য! জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফাঁকা গুলি বিজিবির এক্সপ্রেস ট্রিবিউনের মতামত - প্রতিশোধ নাকি সংস্কার পাকিস্তান নাকি ভারত কঠিন পরীক্ষায় তারেক রহমান সিলেট বোর্ডে ২১ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন এইচএসসি - ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২রা ডিসেম্বর বিএনপি কার্যালয়ের ল্যাপটপ চুরির মামলায় এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, এএসপি বাধ্যতামূলক অবসরে এইচএসসির ফল - সিলেটে যে ৬ কলেজে শতভাগ পাস, একজনও পাস করেনি যেসব প্রতিষ্ঠানে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিএনপির অভ্যর্থনা
advertisement
সিলেট বিভাগ

সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের দেশব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ছাতকে ও বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED)  বাস্তবায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধাপে-ধাপে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। 

এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার ছাতক সদর ইউনিয়নে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। উদ্বোধনী কর্মসূচির আওতায় ছাতক-আমবাড়ি সড়কে বিভিন্ন প্রজাতির ৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

ছাতক-আমবাড়ি সড়কে বৃক্ষ চারা রোপণকালে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন, ইউপি সচিব আলমগীর হোসেন, ইউপি সদস্য সমরুজ আলী, দুলাল সরকার, খছরু আহমদ, আলী হোসেন, উপজেলা এলজিইডি (LGED) কার্যালয়ের সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত  প্রতিক্রিয়ায় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, "পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সময়োপযোগী ও সবুজ উদ্যোগ দেশব্যাপী সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হয়েছে। 

এলজিইডির (LGED) মাধ্যমে এই প্রশংসনীয় উদ্যোগ তৃণমূল পর্যায়ে সফলভাবে বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। একই সাথে রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে যে কলেজগুলোতে পাসের হার শূণ্য!

জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফাঁকা গুলি বিজিবির

এক্সপ্রেস ট্রিবিউনের মতামতপ্রতিশোধ নাকি সংস্কার পাকিস্তান নাকি ভারত কঠিন পরীক্ষায় তারেক রহমান

সিলেট বোর্ডে ২১ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন

এইচএসসিফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২রা ডিসেম্বর

বিএনপি কার্যালয়ের ল্যাপটপ চুরির মামলায় এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, এএসপি বাধ্যতামূলক অবসরে

এইচএসসির ফলসিলেটে যে ৬ কলেজে শতভাগ পাস, একজনও পাস করেনি যেসব প্রতিষ্ঠানে

বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিএনপির অভ্যর্থনা