মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির পর জামালগঞ্জে যুবকের মৃত্যু শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, কাল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা গোলাপগঞ্জে ক্ষেতের জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার জকিগঞ্জে কোকাকোলা পরিবেশক প্রতিষ্ঠানের ১ লাখ ৮২ হাজার টাকা নিয়ে এসআর উধাও, থানায় অভিযোগ মানবতাবিরোধী অপরাধে কাদের, নাছিমসহ সাতজনের মৃত্যুদণ্ড গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট করল মহানগর বিএনপি সিলেটে নাগরিক সংবর্ধনা মঞ্চে রাষ্ট্রপতি
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল বদলি, নতুন দায়িত্বে ছবেদ

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলামকে বদলি করা হয়েছে। পুলিশ প্রশাসনের জারি করা আদেশে তাকে সিলেট জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ওসি মো. আরিফুল ইসলাম জানান, প্রশাসনিক আদেশ অনুযায়ী তাকে গোলাপগঞ্জ মডেল থানা থেকে বদলি করা হয়েছে। শিগগিরই তিনি পুলিশ সুপারের কার্যালয়ে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

গোলাপগঞ্জ মডেল থানায় দায়িত্ব পালনকালে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন।

এদিকে, গোলাপগঞ্জ মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বিয়ানীবাজার থানার বর্তমান পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী। পুলিশ প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি শিগগিরই নতুন কর্মস্থলে যোগদান করবেন।

পুলিশ প্রশাসনের এই রদবদলকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ছবেদ আলীর অভিজ্ঞতা ও পেশাদার নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানার আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

এই সম্পর্কিত আরো

মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার

চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির পর জামালগঞ্জে যুবকের মৃত্যু

শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, কাল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা

গোলাপগঞ্জে ক্ষেতের জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জকিগঞ্জে কোকাকোলা পরিবেশক প্রতিষ্ঠানের ১ লাখ ৮২ হাজার টাকা নিয়ে এসআর উধাও, থানায় অভিযোগ

মানবতাবিরোধী অপরাধে কাদের, নাছিমসহ সাতজনের মৃত্যুদণ্ড

গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি

রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট করল মহানগর বিএনপি

সিলেটে নাগরিক সংবর্ধনা মঞ্চে রাষ্ট্রপতি