মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির পর জামালগঞ্জে যুবকের মৃত্যু শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, কাল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা গোলাপগঞ্জে ক্ষেতের জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার জকিগঞ্জে কোকাকোলা পরিবেশক প্রতিষ্ঠানের ১ লাখ ৮২ হাজার টাকা নিয়ে এসআর উধাও, থানায় অভিযোগ মানবতাবিরোধী অপরাধে কাদের, নাছিমসহ সাতজনের মৃত্যুদণ্ড গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট করল মহানগর বিএনপি সিলেটে নাগরিক সংবর্ধনা মঞ্চে রাষ্ট্রপতি
advertisement
সিলেট বিভাগ

খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্যে উচ্ছ্বসিত এমপি এমরান আহমদ

জাতীয় পর্যায়ে 'প্রাথমিক শিক্ষা পদক-২০২৬'-এ শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হওয়ায় বিয়ানীবাজারের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, জাতীয় পর্যায়ে বিয়ানীবাজারের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব অর্জন শুধু উপজেলার নয়, সমগ্র সিলেটবাসীর জন্য গর্বের বিষয়।

তিনি বলেন, একটি বিদ্যালয়ের এমন সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। শিক্ষার মানোন্নয়নে সবাইকে একইভাবে কাজ করে যেতে হবে। এই অর্জন অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও অনুপ্রাণিত করবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, শিক্ষক তন্ময় পাল চৌধুরী এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রায়হান আলম সাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্র নাথ তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি আহমেদ রেজা, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, উপজেলা জামায়াতের আমির মোস্তফা উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফসা বেগম, সমাজকর্মী হুমায়ুন কবির আখিল, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার এবং অভিভাবক সদস্য সারোয়ার হোসেন ও হোসাইন আহমদসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে বিতর্ক প্রতিযোগিতা, নৃত্য, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

এই সম্পর্কিত আরো

মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার

চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির পর জামালগঞ্জে যুবকের মৃত্যু

শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, কাল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা

গোলাপগঞ্জে ক্ষেতের জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জকিগঞ্জে কোকাকোলা পরিবেশক প্রতিষ্ঠানের ১ লাখ ৮২ হাজার টাকা নিয়ে এসআর উধাও, থানায় অভিযোগ

মানবতাবিরোধী অপরাধে কাদের, নাছিমসহ সাতজনের মৃত্যুদণ্ড

গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি

রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট করল মহানগর বিএনপি

সিলেটে নাগরিক সংবর্ধনা মঞ্চে রাষ্ট্রপতি