মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির পর জামালগঞ্জে যুবকের মৃত্যু শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, কাল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা গোলাপগঞ্জে ক্ষেতের জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার জকিগঞ্জে কোকাকোলা পরিবেশক প্রতিষ্ঠানের ১ লাখ ৮২ হাজার টাকা নিয়ে এসআর উধাও, থানায় অভিযোগ মানবতাবিরোধী অপরাধে কাদের, নাছিমসহ সাতজনের মৃত্যুদণ্ড গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট করল মহানগর বিএনপি সিলেটে নাগরিক সংবর্ধনা মঞ্চে রাষ্ট্রপতি
advertisement
সিলেট বিভাগ

ছাতক পৌরসভার প্রকল্প পরিদর্শনে এএফডির প্রতিনিধি দল

ফরাসি উন্নয়ন সংস্থা (এ এফ ডি)-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা'র নেতৃত্বে একটি  উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বুধবার (২২ জুন) ছাতক পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) এর অর্থায়নে পরিচালিত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করতে তারা এই সফরে আসেন। 

পরিদর্শন কার্যক্রমে কান্ট্রি ডিরেক্টরের সাথে আরো উপস্থিত ছিলেন, ইআরডি’র যুগ্ম সচিব মোস্তফা মোর্শেদ, আরবান ডেভেলপমেন্ট উইং (এলজিইডি) যুগ্ম সচিব পরিমল সরকার, এডিবি-এএফডি রিভিউ মিশন (টিম লিডার) অমিত দত্ত রায়, আইইউজিআইপি প্রোগ্রাম ডিরেক্টর তোফায়েল আহমদ, চুনারুঘাট পৌরসভার প্রশাসক গালিব চৌধুরী।

সকাল ১১.৩০ ঘটিকায় পৌরসভার হল রুমে ছাতক পৌরসভার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভায় অংশ নেন। পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহি উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য  কলিম উদ্দিন আহমেদ মিলন।

সভায় বক্তব্য রাখেন, ফরাসি উন্নয়ন সংস্থা (এ এফ ডি) এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা, ইআরডি’র যুগ্ম সচিব মোস্তফা মোর্শেদ, আরবান ডেভেলপমেন্ট উইং (এলজিডি) যুগ্ম সচিব পরিমল সরকার, এডিবি-এএফডি রিভিউ মিশন (টিম লিডার) অমিত দত্ত রায়, আইইউজিআইপি'র প্রোগ্রাম ডিরেক্টর তোফায়েল আহমদ, ছাতক পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, পৌরসভার টিএলসিসি'র সদস্য শামসুর রহমান শামছু, জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, খায়ের উদ্দিন, আবুল হোসেন, রাসেল তালুকদার, শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ। 

পরে তারা পৌরসভার ৩ নং ওয়ার্ডে সিএনজি স্ট্যান্ডের রাস্তা ও হাসান চত্বরের পাশে ছাতক পৌরসভার স্যানেটারি ল্যান্ড ফিল ও নোয়ারাই বৌলা এলাকায় এডিবি ও এএফডি পরিচালিত কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করেছেন।

টিএলসিসির সভায় উপজেলা ইঞ্জিনিয়ার আমির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, আইইউজিআইপি'র আজহার আলী, টিএলসিসি'র সদস্য শহিদুর রহমান সুহেল, কালা মিয়া, শংকর কুমার দাস, আবু সুফিয়ান বাবুল, মজনু মিয়া, আনোয়ার হোসেন, মোজান্মেল হক রুহেল, সুলেমান মিয়া, লালু শাহ, ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার

চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির পর জামালগঞ্জে যুবকের মৃত্যু

শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, কাল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা

গোলাপগঞ্জে ক্ষেতের জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জকিগঞ্জে কোকাকোলা পরিবেশক প্রতিষ্ঠানের ১ লাখ ৮২ হাজার টাকা নিয়ে এসআর উধাও, থানায় অভিযোগ

মানবতাবিরোধী অপরাধে কাদের, নাছিমসহ সাতজনের মৃত্যুদণ্ড

গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি

রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বয়কট করল মহানগর বিএনপি

সিলেটে নাগরিক সংবর্ধনা মঞ্চে রাষ্ট্রপতি