রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে যে কলেজগুলোতে পাসের হার শূণ্য! জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফাঁকা গুলি বিজিবির এক্সপ্রেস ট্রিবিউনের মতামত - প্রতিশোধ নাকি সংস্কার পাকিস্তান নাকি ভারত কঠিন পরীক্ষায় তারেক রহমান সিলেট বোর্ডে ২১ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন এইচএসসি - ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২রা ডিসেম্বর বিএনপি কার্যালয়ের ল্যাপটপ চুরির মামলায় এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, এএসপি বাধ্যতামূলক অবসরে এইচএসসির ফল - সিলেটে যে ৬ কলেজে শতভাগ পাস, একজনও পাস করেনি যেসব প্রতিষ্ঠানে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিএনপির অভ্যর্থনা
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় কৃষি উপকরণ বিতরণ ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন মৌসুমের বিভিন্ন জাতের ফসলের বীজ ও চারা বিতরণ এবং কৃষক কার্ড বাস্তবায়নে কৃষক তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২২ জুলাই) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, ফসলের চারাসহ কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি এবং উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম। তিনি বলেন, কৃষকরাই দেশের প্রাণ। কৃষকদের প্রণোদনা দিয়ে উৎসাহিত করার উদ্দেশ্য হলো দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। প্রধানমন্ত্রী তারেক জিয়ার সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়ায় ইতোমধ্যে উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। 

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুবেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কৃষি কমিটির এমপির মনোনীত সদস্য আলমগীর হোসেন ভূঁইয়া ও মো. সালামত খান, কৃষক দলের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, সাংবাদিক ময়নুল হক পবন প্রমুখ।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে যে কলেজগুলোতে পাসের হার শূণ্য!

জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফাঁকা গুলি বিজিবির

এক্সপ্রেস ট্রিবিউনের মতামতপ্রতিশোধ নাকি সংস্কার পাকিস্তান নাকি ভারত কঠিন পরীক্ষায় তারেক রহমান

সিলেট বোর্ডে ২১ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন

এইচএসসিফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২রা ডিসেম্বর

বিএনপি কার্যালয়ের ল্যাপটপ চুরির মামলায় এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, এএসপি বাধ্যতামূলক অবসরে

এইচএসসির ফলসিলেটে যে ৬ কলেজে শতভাগ পাস, একজনও পাস করেনি যেসব প্রতিষ্ঠানে

বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিএনপির অভ্যর্থনা