মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির পর জামালগঞ্জে যুবকের মৃত্যু শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, কাল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা গোলাপগঞ্জে ক্ষেতের জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার জকিগঞ্জে কোকাকোলা পরিবেশক প্রতিষ্ঠানের ১ লাখ ৮২ হাজার টাকা নিয়ে এসআর উধাও, থানায় অভিযোগ মানবতাবিরোধী অপরাধে কাদের, নাছিমসহ সাতজনের মৃত্যুদণ্ড গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অনুমোদন

সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত এই কমিটিতে পদাধিকার বলে জেলা প্রশাসককে সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক কাজী নাছিম উদ্দিন লালাকে সদস্য সচিব করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সুনামগঞ্জের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা ক্রীড়া অফিসার এবং ক্রীড়া সংগঠক রাকিবুল ইসলাম দিলু।

কমিটির নতুন সদস্য সচিব কাজী নাছিম উদ্দিন লালা একাধারে একজন সাবেক ক্রীড়াবিদ ও সংগঠক এবং বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, এই এডহক কমিটি জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করবে এবং একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দায়িত্ব হস্তান্তর করবে।

নতুন কমিটি অনুমোদনের খবরে সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় ক্রীড়ানুরাগী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন

মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার

চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির পর জামালগঞ্জে যুবকের মৃত্যু

শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, কাল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা

গোলাপগঞ্জে ক্ষেতের জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জকিগঞ্জে কোকাকোলা পরিবেশক প্রতিষ্ঠানের ১ লাখ ৮২ হাজার টাকা নিয়ে এসআর উধাও, থানায় অভিযোগ

মানবতাবিরোধী অপরাধে কাদের, নাছিমসহ সাতজনের মৃত্যুদণ্ড

গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি

রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার