সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সরকারের সাহসী সূচনা, এখন প্রয়োজন বৃহত্তর প্রশাসনিক সংস্কার শাপলা চত্বর মামলা নতুন মোড়ে, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল ১০ আগস্ট এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার
advertisement
সিলেট বিভাগ

ছাতকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২ ড্রেজার জব্দ; আটক ২

সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি বাংলা ড্রেজার জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) রাতে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের দারোগাখালী গ্রামের ফজর আলীর বসতবাড়ির পাশের ইছামতী নদীর তীরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী কাজীরগাঁও সোনাপুর (কলাবাগান) এলাকায় অবৈধভাবে বাংলা ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছিলেন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় ভূপ্রকৃতি ও পরিবেশের ক্ষতি হচ্ছিল।

আটকরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নতুন মেঘেরগাঁও গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে খালেক (২৭) এবং একই এলাকার জয়েদ আলীর ছেলে সুজন মিয়া (২৫)।

অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি অবৈধ বাংলা ড্রেজার জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নৌ পুলিশ জানিয়েছে।

নৌ পুলিশ জানিয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

সরকারের সাহসী সূচনা, এখন প্রয়োজন বৃহত্তর প্রশাসনিক সংস্কার

শাপলা চত্বর মামলা নতুন মোড়ে, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল

১০ আগস্ট এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট

কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ

অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার