সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সরকারের সাহসী সূচনা, এখন প্রয়োজন বৃহত্তর প্রশাসনিক সংস্কার শাপলা চত্বর মামলা নতুন মোড়ে, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল ১০ আগস্ট এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার
advertisement
সিলেট বিভাগ

সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য কুলাউড়া গড়ে তোলার লক্ষ্যে ড্রিম আইইএলটিএস একাডেমি (রবিরবাজার শাখা) ও লাইফলাইন ব্লাড ফাউন্ডেশন, কুলাউড়া-এর যৌথ উদ্যোগে ‘সবুজ কুলাউড়া অভিযান–২০২৬’-এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

কর্মসূচির নেতৃত্ব ও বাস্তবায়নে ছিলেন লিংকন তালুকদার ও নাজির ছবরী হাম্মা। সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন রাহিন, সাদ্দাম, রোজিনা আক্তার, সাকিব ও দেলোওয়ার।

আয়োজকরা জানান, ‘সবুজ কুলাউড়া অভিযান–২০২৬’-এর আওতায় কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন কলেজ, মাদ্রাসা, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মসজিদে ৪০০টি উন্নতমানের ফলজ বৃক্ষের চারা রোপণ করা হবে।

তাদের মতে, এ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের পরিবেশকে আরও সবুজ ও মনোরম করে তুলবে। একই সঙ্গে ভবিষ্যতে এসব গাছের ফল থেকে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সামাজিক উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা।

উল্লেখ্য, এ কর্মসূচির জন্য বৃক্ষের চারা সরবরাহ করেছে ঈগল নার্সারী অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন।

এই সম্পর্কিত আরো

সরকারের সাহসী সূচনা, এখন প্রয়োজন বৃহত্তর প্রশাসনিক সংস্কার

শাপলা চত্বর মামলা নতুন মোড়ে, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল

১০ আগস্ট এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট

কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ

অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার