সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সরকারের সাহসী সূচনা, এখন প্রয়োজন বৃহত্তর প্রশাসনিক সংস্কার শাপলা চত্বর মামলা নতুন মোড়ে, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল ১০ আগস্ট এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত ‘হলদে পাখি কার্নিভাল–২০২৬’

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘হলদে পাখি কার্নিভাল–২০২৬’। মঙ্গলবার (২১ জুলাই) শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এ কার্নিভালের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কার্নিভালে অংশগ্রহণকারী ‘হলদে পাখি’ সদস্যদের বিভিন্ন ঝাঁক পরিদর্শন করেন এবং তাদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি অংশগ্রহণকারী শিশুদের ব্যাজ পরিয়ে উৎসাহিত করেন।

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠানে একটি প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ, গাইডার, অভিভাবক এবং বিপুলসংখ্যক ‘হলদে পাখি’ সদস্য উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম, দলগত চেতনা এবং পরিবেশ সচেতনতা বিষয়ে বিভিন্ন কার্যক্রম, প্রদর্শনী ও অংশগ্রহণমূলক আয়োজন অনুষ্ঠিত হয়। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, শিশুদের নৈতিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি, সেবামূলক মানসিকতা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহে এবারের ‘হলদে পাখি কার্নিভাল–২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই সম্পর্কিত আরো

সরকারের সাহসী সূচনা, এখন প্রয়োজন বৃহত্তর প্রশাসনিক সংস্কার

শাপলা চত্বর মামলা নতুন মোড়ে, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল

১০ আগস্ট এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট

কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ

অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার