সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সরকারের সাহসী সূচনা, এখন প্রয়োজন বৃহত্তর প্রশাসনিক সংস্কার শাপলা চত্বর মামলা নতুন মোড়ে, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল ১০ আগস্ট এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস লেনদেন কর্মসূচি

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি সাচনা বাজার শাখার উদ্যোগে ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি জামালগঞ্জ শাখার ব্যবস্থাপক মুখলেছুর রহমান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাচনা বাজার শাখার ব্যবস্থাপক দিলোয়ার হোসেন মণ্ডল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. রজব আলী, সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ, সহ-সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম।

বক্তারা বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হওয়ার বিকল্প নেই। তারা বলেন, পূবালী ব্যাংকের এ উদ্যোগ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় ব্যাংক কর্মকর্তারা জানান, কর্মসূচির আওতায় গ্রাহকদের বিনা খরচে ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ নিবন্ধন, ব্যাংক হিসাবের সঙ্গে বায়োমেট্রিক নিবন্ধন, ব্যবসায়ীদের জন্য পিওএস (POS) মেশিন এবং বাংলা কিউআর (QR) কোড আবেদনের সুবিধাসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবী, গ্রাহক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ লেনদেন ব্যবস্থাকে জনপ্রিয় করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

সরকারের সাহসী সূচনা, এখন প্রয়োজন বৃহত্তর প্রশাসনিক সংস্কার

শাপলা চত্বর মামলা নতুন মোড়ে, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল

১০ আগস্ট এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট

কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ

অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার