মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সরকারকে সহযোগিতার আশ্বাস - মিত্রদের মান ভাঙালেন তারেক রহমান বিক্ষোভের মুখে কড়া নিরাপত্তায় সংসদ ছাড়লেন মোদি যে কারণে আর্জেন্টিনা-স্পেনের ফুটবলারদের ধাক্কাধাক্কি যুক্তরাজ্যে বসছে ‘CSA ইউনিয়ন কাপ ২০২৬’, মুখোমুখি হবে ছাতকের প্রবাসীরা ঢাকা থেকে হামহাম জলপ্রপাত বেড়াতে এসে আটকা ১০ শিক্ষার্থী, উদ্ধার হলেন যেভাবে শ্রীমঙ্গলে ৫ দিন ধরে কিশোর মাহদি নিখোঁজ, সন্ধান চায় পরিবার সিলেটের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ করতে সিসিক ও বিসিবি যৌথভাবে কাজ করবে: কাইয়ুম চৌধুরী কানাইঘাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দ্বিতীয় বিয়ে, প্রথম স্বামীর বিরুদ্ধে মামলার অভিযোগ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রচার মিছিল ছাতকে চোরাই মোটর বিক্রির সময় অভিযান, নৌকাসহ আটক ৪ জন
advertisement
সিলেট বিভাগ

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫১জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানায় ওই মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়। আম্বরখানা পুলিশ ফাঁড়ির এএসআই (নি) রফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ মামলাটি রুজু করা হয়। তারিখ- ১৮/০৭/২০২৬ খ্রি., ১২:৩৫ ঘটিকায় এয়ারপোর্ট থানার মামলা নং-২৫।  

রবিবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

তিনি জানান, পুলিশের দায়ের করা মামলায় আসামীরা হলেন- সৈয়দ সোহাগ (২৬), সৈয়দ সবুজ (৩৫), আহমেদ উদ্দিন সাজন (২৮), আসিফ শাহী (৩০), ফয়সল (২৯), মো. শাহ নূর আলী (৪০), আবির হোসেন (২০), রায়হান আহমদ (২১), রনি (২৪),  শাকিল (২০), সুবাশ দাশ, নব মুসলিম (উরফে আব্দুল্লাহ্) (২৮), কুদ্দুস মিয়া (২৮), ইয়াসিন (২২), রুহান হোসেন (২৫), জাহান চৌধুরী (২৯), রুমায়েল আহমদ (২৮), আকিব আহমদ (২৭), রায়হান খান রুহান (২৮), অনিক অন্ত (২৮), সাদিক আহমদ (২৮), সাগর (২৬), রাসেদুল ইসলাম (২৬), মিজানুর রহমান (২৯), রিয়াজ আহমদ (৩০), শোয়েব আহমেদ (৩০), রবিন মিয়া (২৮) এবং তাদের সহযোগী অজ্ঞাতনামা ২০-২৫ জনসহ মোট ৫৩ জন।

প্রসঙ্গত, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিট হতে ৬টা ২০ মিনিট পর্যন্ত সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের মেইন রাস্তা হতে শুরু হয়ে টিবি গেইট পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এই মিছিলে আনুমানিক ২৫-৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে তারা ৫-৬টি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়িনাই’, ‘রঞ্জিত দাদা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘নাজমুল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এসব স্লোগান দেন। এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখেন, সিলেট নগরীতে এটি রঞ্জিত সরকারের অনুসারীদের মিছিল। মিছিলটি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলামের নির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় ৭জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ৪জন এজাহার নামীয় আসামী এবং বাকি ৩জন সন্দেহভাজন আসামী রয়েছেন। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।’

এই সম্পর্কিত আরো

সরকারকে সহযোগিতার আশ্বাস মিত্রদের মান ভাঙালেন তারেক রহমান

বিক্ষোভের মুখে কড়া নিরাপত্তায় সংসদ ছাড়লেন মোদি

যে কারণে আর্জেন্টিনা-স্পেনের ফুটবলারদের ধাক্কাধাক্কি

যুক্তরাজ্যে বসছে ‘CSA ইউনিয়ন কাপ ২০২৬’, মুখোমুখি হবে ছাতকের প্রবাসীরা

ঢাকা থেকে হামহাম জলপ্রপাত বেড়াতে এসে আটকা ১০ শিক্ষার্থী, উদ্ধার হলেন যেভাবে

শ্রীমঙ্গলে ৫ দিন ধরে কিশোর মাহদি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সিলেটের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ করতে সিসিক ও বিসিবি যৌথভাবে কাজ করবে: কাইয়ুম চৌধুরী

কানাইঘাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দ্বিতীয় বিয়ে, প্রথম স্বামীর বিরুদ্ধে মামলার অভিযোগ

বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রচার মিছিল

ছাতকে চোরাই মোটর বিক্রির সময় অভিযান, নৌকাসহ আটক ৪ জন