মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সরকারকে সহযোগিতার আশ্বাস - মিত্রদের মান ভাঙালেন তারেক রহমান বিক্ষোভের মুখে কড়া নিরাপত্তায় সংসদ ছাড়লেন মোদি যে কারণে আর্জেন্টিনা-স্পেনের ফুটবলারদের ধাক্কাধাক্কি যুক্তরাজ্যে বসছে ‘CSA ইউনিয়ন কাপ ২০২৬’, মুখোমুখি হবে ছাতকের প্রবাসীরা ঢাকা থেকে হামহাম জলপ্রপাত বেড়াতে এসে আটকা ১০ শিক্ষার্থী, উদ্ধার হলেন যেভাবে শ্রীমঙ্গলে ৫ দিন ধরে কিশোর মাহদি নিখোঁজ, সন্ধান চায় পরিবার সিলেটের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ করতে সিসিক ও বিসিবি যৌথভাবে কাজ করবে: কাইয়ুম চৌধুরী কানাইঘাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দ্বিতীয় বিয়ে, প্রথম স্বামীর বিরুদ্ধে মামলার অভিযোগ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রচার মিছিল ছাতকে চোরাই মোটর বিক্রির সময় অভিযান, নৌকাসহ আটক ৪ জন
advertisement
সিলেট বিভাগ

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার

সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় অভিযান চালিয়ে ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন মামলার এজাহারভুক্ত আসামি এবং বাকি ৩ জন সন্দেহভাজন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাত থেকে রবিবার (১৯ জুলাই) ভোর পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি রবিবার বিকেলে নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

গ্রেফতারকৃতরা হলেন— শাহপরাণ (রহ.) থানার উত্তর বালুচর আলইসলাফ এলাকার সুবাস চন্দ্র দাস (৩২), একই এলাকার শাহনুর আলী (৪২), বালুচর এলাকার মো. শাকিল (২০), মেজরটিলা মোহাম্মদপুর এলাকার মুয়াদ আহমদ মাহিব (২৪), নিপবন এলাকার শাহারিয়ার হোসেন রাহাদ (২২), মেজরটিলা ইসলামপুর এলাকার সাগর আহমদ (২৬) এবং মোগলাবাজার থানার আলমপুর এলাকার সাব্বির আহমেদ শাকিল।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, শুক্রবার ভোরে সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন এজাহারভুক্ত আসামি এবং ৩ জন সন্দেহভাজন। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত এয়ারপোর্ট থানার ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের প্রধান সড়ক থেকে শুরু হয়ে টিবি গেট পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ এলাকা পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী ঝটিকা বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিল শেষে অংশগ্রহণকারীরা ৫ থেকে ৬টি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ অভিযানে নেমে ইতোমধ্যে ৭ জনকে গ্রেফতার করেছে। পাশাপাশি পলাতক অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো

সরকারকে সহযোগিতার আশ্বাস মিত্রদের মান ভাঙালেন তারেক রহমান

বিক্ষোভের মুখে কড়া নিরাপত্তায় সংসদ ছাড়লেন মোদি

যে কারণে আর্জেন্টিনা-স্পেনের ফুটবলারদের ধাক্কাধাক্কি

যুক্তরাজ্যে বসছে ‘CSA ইউনিয়ন কাপ ২০২৬’, মুখোমুখি হবে ছাতকের প্রবাসীরা

ঢাকা থেকে হামহাম জলপ্রপাত বেড়াতে এসে আটকা ১০ শিক্ষার্থী, উদ্ধার হলেন যেভাবে

শ্রীমঙ্গলে ৫ দিন ধরে কিশোর মাহদি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সিলেটের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ করতে সিসিক ও বিসিবি যৌথভাবে কাজ করবে: কাইয়ুম চৌধুরী

কানাইঘাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দ্বিতীয় বিয়ে, প্রথম স্বামীর বিরুদ্ধে মামলার অভিযোগ

বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রচার মিছিল

ছাতকে চোরাই মোটর বিক্রির সময় অভিযান, নৌকাসহ আটক ৪ জন