সোমবার, ২০ জুলাই ২০২৬
সোমবার, ২০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিপৎসীমা ছাড়াল তিন নদী, সিলেট-সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা আতঙ্ক সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি ‘বিএনপিকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হবে’—কানাইঘাটে এমপি শাম্মী আক্তার সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, ৫টি স্মার্টফোন জব্দ তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস
advertisement
সিলেট বিভাগ

‘বিএনপিকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হবে’—কানাইঘাটে এমপি শাম্মী আক্তার

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক শাম্মী আক্তার বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারকে পাশ কাটিয়ে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা সম্ভব নয়। সরকারের সব উন্নয়ন কার্যক্রম বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ত করেই বাস্তবায়ন করতে হবে।

রোববার (১৯ জুলাই) বিকেলে কানাইঘাট পৌর শহরের আজিজ কমপ্লেক্সে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় শাম্মী আক্তার বলেন, সিলেটের ১৯টি আসনের মধ্যে ১৮টিতে বিএনপির বিজয় এ অঞ্চলের মানুষের আস্থার প্রতিফলন। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহত্তর সিলেটের উন্নয়নে আন্তরিক। দীর্ঘদিন উন্নয়ন থেকে পিছিয়ে থাকা সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্ব পেয়ে তিনি প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।

সভায় বিএনপির নেতারা অভিযোগ করেন, বর্তমান সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসন দলকে পাশ কাটিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি বরাদ্দ বাস্তবায়ন করছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তারা উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপির সম্পৃক্ততা নিশ্চিত করার দাবি জানান।

জবাবে এমপি শাম্মী আক্তার বলেন, কানাইঘাট ও জকিগঞ্জে সরকারের সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিএনপির নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা হবে এবং এ বিষয়ে কোনো ব্যত্যয় ঘটতে দেওয়া হবে না।

তিনি বিএনপির কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মরহুম আবুল হারিছ চৌধুরীর অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি কানাইঘাটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে তিনি কাজ করবেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি)। এছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব সাহেদ আহমদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন আল-আমীন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক মতবিনিময় সভায় যোগ দেন এমপি শাম্মী আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিএনপির নেতারা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেন, সরকারের উন্নয়ন প্রকল্প ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়নে দলীয় প্রতিনিধিদের যথাযথভাবে সম্পৃক্ত করা হচ্ছে না।

প্রধান অতিথির বক্তব্যে শাম্মী আক্তার বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনকে বিএনপির স্থানীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বিভিন্ন ভাতা এবং অন্যান্য সরকারি সুবিধা স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমে বিএনপির কোনো নেতা বা কর্মী অন্যায্য দাবি করলে দলীয়ভাবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম উপজেলার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এ সময় এমপি শাম্মী আক্তার পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এই সম্পর্কিত আরো

বিপৎসীমা ছাড়াল তিন নদী, সিলেট-সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা আতঙ্ক

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি

‘বিএনপিকে সঙ্গে নিয়েই উন্নয়ন করতে হবে’—কানাইঘাটে এমপি শাম্মী আক্তার

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক, ৫টি স্মার্টফোন জব্দ

তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস