সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক
advertisement
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলের নতুনবাজার খোলা বাজারের ব্যবসায়ীদের ৬ মাস সময় চেয়ে আবেদন

শ্রীমঙ্গল পৌর শহরের নতুনবাজার এলাকার পুরাতন ভাঙা খোলা বাজার পুনর্নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে বাজার খালি করার সম্ভাব্য নির্দেশনার প্রেক্ষিতে ব্যবসায়ীরা আরও ছয় মাস সময় চেয়ে শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসকের কাছে আবেদন করেছেন।

রোববার (১৯ জুলাই) ব্যবসায়ীদের পক্ষে দেওয়া আবেদনপত্রে উল্লেখ করা হয়, পৌরসভার প্রকৌশলীর মাধ্যমে তারা জানতে পেরেছেন যে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত সময়ের মধ্যে পুরাতন খোলা বাজারটি খালি করার প্রস্তুতি চলছে। তবে বর্তমান বর্ষা মৌসুমে বাজারটি খালি করা তাদের পক্ষে সম্ভব নয়।

ব্যবসায়ীদের দাবি, বর্ষাকালে বিপুল পরিমাণ মালামাল নিয়ে অন্যত্র স্থানান্তর হওয়া অত্যন্ত কঠিন। একই সঙ্গে এ সময়ে নতুন কোনো স্থানে ব্যবসা পরিচালনা করাও প্রায় অসম্ভব হয়ে পড়বে। ফলে জীবিকা নির্বাহে তারা চরম সংকটে পড়বেন।

আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়, পূর্বের খোলা বাজারটি বিভিন্ন অংশে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় পৌর কর্তৃপক্ষ নতুন করে খোলা বাজার নির্মাণের আশ্বাস দিয়ে সেটি ভেঙে ফেলে। পরে গত ৫ আগস্টের পর নির্মাণকাজ স্থগিত হয়ে যায়। এরপর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে ব্যবসায়ীরা ওই স্থানে বাঁশ ও ত্রিপাল দিয়ে অস্থায়ীভাবে দোকান স্থাপন করে সরকারি টোল পরিশোধের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছেন। বর্তমানে বাজারটি লিজের আওতায় রয়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ, তারা জানতে পেরেছেন পূর্বের খোলা বাজারটি কক্ষভিত্তিক বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এমনটি হলে দীর্ঘদিন ধরে খোলা বাজারে ব্যবসা করে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

এ অবস্থায় ব্যবসায়ীরা আগের মতো খোলা বাজার ব্যবস্থা বহাল রাখা এবং বাজার খালি করার আগে অন্তত আরও ছয় মাস সময় দেওয়ার জন্য পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে ব্যবসায়ীরা স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার এবং মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছেও অনুলিপি পাঠিয়েছেন।

এই সম্পর্কিত আরো

সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা

জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক