বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

শাল্লায় জলমহালের খলাঘরে আগুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আটগাঁও ইউনিয়নে একটি জলমহালের খলাঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। লাইয়ার দিঘা (১ম খন্ড) এই জলমহালটি মধুমতি মৎস্যজীবি সমবায় সমিতি লি: ইজারা নিয়েছে।

জানা গেছে, ১৮ জুলাই শনিবার বিকাল পাঁচটার সময় এই ঘটনা ঘটে।

বিলের ইজারাদার নজরুল ইসলাম জানান, কাশিপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে সাদ্দাম মিয়ার নেতৃত্বে একই গ্রামের আজিজ মিয়ার ছেলে ইয়াকুব মিয়া ও সাদ্দাম মিয়ার আরেক ভাই মোবারক সহ আজকে ৫-৭ নৌকায় ৫০-৬০ জন মানুষ আমাদের জলমহালে অবৈধভাবে মাছ মেরেছে।

আমাদের পাহারাদার তাদেরকে বাঁধা দিলেও তারা বাঁধা মানেননি। অন্যায়ভাবে বিলে মাছ মেরেছে আবার আমাদের পাহারাদার থাকার ক্যাম্প (খলাঘরে) আগুন ধরিয়ে দিয়েছে। আমরা বিলের ইজারাদার ও শেয়ারহোল্ডারগণ খুব নিরাপত্তা ঝুঁকিতে রয়েছি বলে জানান তিনি। 

স্থানীয় বাসিন্দা নুরুল হক জানান, কাশিপুর গ্রামের সাদ্দাম মিয়ার নেতৃত্বে ৫০-৬০ লোক দিনভর বিলে অন্যায়ভাবে মাছ মারার পর বিলের খলাঘরটিতেও আগুন ধরিয়ে দেয়। এটা খুবই অমানবিক কাজ। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। 

শাল্লা থানার সেকেন্ড অফিসার (এসআই) মোঃ শওকত আলী বলেন এবিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন